ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার নওগাঁয় মধ্যরাতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৯০ কেজি গাঁজাসহ আটক ২ জমি নিয়ে বিরোধে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪ প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় পুলিশ ও জনগণের যৌথ তৎপরতা: নওগাঁয় ধারালো চা’কুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার, রিকশা ও লুণ্ঠিত মালামাল জব্দ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়

ফসলি মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে নওগাঁর রাণীনগরে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠের কৃষক আক্কাস ফকির (৬০) ও তারেক (৩২)।

বৃহস্পতিবার, ২১ মে বেলা ১টার দিকে পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ফকির ও তারেক প্রতিদিনের মতো গ্রামের পাশে জাঠাইল মাঠে কৃষিকাজে যান। সকাল ১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়। তারা মাঠ থেকে নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করার আগেই তীব্র বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে পাশের জমির অন্য কৃষকেরা তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।

নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে। তারেক একই গ্রামের আমিনুরের ছেলে। দুই কৃষকের আকস্মিক মৃত্যুর খবরে পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পারইল গ্রামের বাতাস।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এটি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বোরো মৌসুমের ব্যস্ত সময়ে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা উত্তরাঞ্চলে প্রায়ই ঘটছে। এ নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়

আপডেট সময় ০৪:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬