ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

নওগাঁ শহরের ছোট যমুনা নদী সাঁতরে পার হয়ে মানত পূরণের চেষ্টা করতে গিয়ে শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের বিহারী কলোনি সংলগ্ন ছোট যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা বানু নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের মাথাব্যথা থেকে সুস্থ হওয়ার আশায় শাহিদা বানু শহরের পূর্বপাড়ে অবস্থিত জিন্দা পীরের মাজারে মানত করতে যান। পরিবারের দাবি, তিনি স্বপ্নে দেখেছিলেন ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা ভালো হয়ে যাবে।
মানত শেষে সোমবার বিকেলে তিনি একাই নদীর পূর্ব তীর থেকে পশ্চিম তীরে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানিতে তলিয়ে যান। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালালেও প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে শাহিদা বানুর মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন

জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ১১:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬