ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন ইউপি নির্বাচন: বক্তারপুরের ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী সোহাগ আকন্দ নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান সাংবাদিক আলমগীর কবির বাবু রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের ৩ কর্মীসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ১ লাখ ৪২ হাজার টাকা কিশোর অপরাধ ঠেকাতে নওগাঁয় পুলিশের বিশেষ অভিযান, আটক ১৩ মোটরসাইকেল প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁয় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, একজন গ্রেফতার

১৯৯

নওগাঁ জেলার মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা উপজেলার রামনগর গ্রামের এক ব্যক্তি তার কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন।
সংবাদের সত্যতা যাচাই করে অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে রামনগর গ্রামের বাসিন্দা নিতাই কুমার মণ্ডল (৪৫)-কে গ্রেফতার করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার ক্ষেত থেকে একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার গাছটির ওজন প্রায় ২ দশমিক ৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন: বক্তারপুরের ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী সোহাগ আকন্দ

নওগাঁয় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, একজন গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬