নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাফুজার রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনামিকা নজরুল, মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে দুগ্ধ খামারিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুধ থেকে বিভিন্ন বায়ো-প্রোডাক্ট উৎপাদনের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দুগ্ধ খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নওগাঁর দুগ্ধ খামারিদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে জেলায় মিল্কভিটার কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।
আলোচনা সভায় বক্তারা দুগ্ধ শিল্পের উন্নয়ন, নারী খামারিদের ক্ষমতায়ন এবং নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার খামারি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন অংশগ্রহণ করেন।
ঢাকা
,
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন
নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু
মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল
মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের
শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ
নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি
নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪
- প্রচ্ছদ
- Uncategorized, অন্যান্য, অপরাধ ও দুর্ণীতি, অর্থনীতি, আইন আদালত, আন্তর্জাতিক, আরব আমিরাত, এক্সক্লুসিভ, এশিয়া, কৃষি, ক্যাম্পাস, ক্রিকেট, খুলনা, খেলাধুলা, গণমাধ্যম, চট্টগ্রাম, চাকুরী, ছোট পর্দা, জাতীয়, টালিউড, ঢাকা, ঢালিউড, তথ্যপ্রযুক্তি, ধর্ম, নারী ও শিশু, প্রবাসের খবর, প্রশাসন, ফিচার, ফুটবল, ফেসবুক নিউজ, বড় পর্দা, বরিশাল, বাংলাদেশ, বিনোদন, বিশ্বকাপ ২০২৬, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, যোগাযোগ, রংপুর, রাজনীতি, রাজশাহী, লাইফস্টাইল, সম্পাদকীয়, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য, স্লাইডার, হলিউড
- নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালিত, মিল্কভিটা চালুর আশ্বাস এমপি ধলুর
নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালিত, মিল্কভিটা চালুর আশ্বাস এমপি ধলুর
-
মোঃ সোহাগ আকন্দ, নওগাঁ জেলা প্রতিনিধি : - আপডেট সময় ০৬:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- ৪৩২ বার পড়া হয়েছে












