ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার নওগাঁয় মধ্যরাতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৯০ কেজি গাঁজাসহ আটক ২ জমি নিয়ে বিরোধে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪ প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় পুলিশ ও জনগণের যৌথ তৎপরতা: নওগাঁয় ধারালো চা’কুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার, রিকশা ও লুণ্ঠিত মালামাল জব্দ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁয় ৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ডিলার সুমন ও তার ২ সহযোগী গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক সফল অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ শহরের শীর্ষ মাদক ডিলার সুমন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। ২৬ মে মধ্যরাতে নওগাঁর ঢাকা বাস টার্মিনাল ও বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ শহরের চকপ্রাণ এলাকার শামসুর রহমানের ছেলে ও মাদকের মূল ডিলার সুমন (৩২), ভাঙ্গাবাড়িয়া মুন্সিপাড়া এলাকার মৃত নরেশ রবিদাসের ছেলে শান্ত রবিদাস (২২) এবং চকমুক্তার এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে সাকিব হোসেন মিম (২৬)।
​পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তথ্য পান যে, চকপ্রাণ গ্রামের সুমন নামের এক ব্যক্তি বিভিন্ন লোকের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা এনে নওগাঁ শহরের সুইপার কলোনিসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছে। এর ফলে এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীরা মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশ সুপার মাদক ডিলার সুমনকে গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) কঠোর নির্দেশনা প্রদান করেন।
​ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারির একপর্যায়ে, ২৬ মে মধ্যরাতে তথ্য আসে যে সুমনের দুই মাদক বহনকারী ঢাকা থেকে ‘শাহ ফতে আলী’ পরিবহনের একটি বাসযোগে ইয়াবার একটি বড় চালান নিয়ে নওগাঁয় আসছে।
​সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল সাদা পোশাকে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে নজরদারি শুরু করে। বাসটি কাউন্টারের সামনে এসে থামামাত্রই ডিবির অভিযানিক দল বাসে ওঠে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে দুই যাত্রী দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়।
​পরে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালায়। তল্লাশিকালে আসামি শান্ত রবিদাসের সাথে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি ছোট সাউন্ড বক্স উদ্ধার করা হয়। সেই সাউন্ড বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি জিপার প্যাকেট থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​এ সময় ইয়াবা বহনে সরাসরি সহযোগিতা করার অপরাধে তার সাথে থাকা অপর আসামি সাকিব হোসেন মিমকেও গ্রেফতার করা হয়।
​উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি শান্ত রবিদাস স্বীকার করে যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো মূল মাদক ডিলার সুমনের নির্দেশে তারা ঢাকা থেকে বহন করে এনেছিল। ইয়াবার চালানটি বুঝে নেওয়ার জন্য সুমন তখন বাসস্ট্যান্ড এলাকার আশেপাশেই অবস্থান করছিল।
​পরবর্তীতে শান্ত রবিদাসের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে নওগাঁ শহরের অন্যতম শীর্ষ মাদক ডিলার সুমনকে গ্রেফতার করে এবং মাদক কারবারে ব্যবহৃত তার মোবাইল ফোনটি জব্দ করে।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল

নওগাঁয় ৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ডিলার সুমন ও তার ২ সহযোগী গ্রেফতার

আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬