নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে পুলিশ ও স্থানীয় জনগণের যৌথ উদ্যোগে ছিনতাইচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোন, একটি ধারালো চাকু এবং ব্যবহৃত চার্জারচালিত রিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার হাতিমনডোলা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান (২৩) বুধবার রাতে মামার সঙ্গে দেখা করতে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি মোড়ে আসেন। কাজ শেষে রাত প্রায় ৯টা ৪০ মিনিটে তার মামা সাগর তাকে হাপানিয়া যাওয়ার জন্য একটি চার্জারচালিত রিকশায় তুলে দেন।
পথিমধ্যে দুবলহাটি ইন্টিতলা মোড়ে পৌঁছালে এক ব্যক্তি রিকশায় ওঠার জন্য রিকশাটি থামায়। মেহেদী আপত্তি জানালে ওই ব্যক্তি নিজেকে চালকের বন্ধু পরিচয় দিয়ে অল্প দূরে নেমে যাওয়ার কথা বলে রিকশায় ওঠে। এরপর চালক নির্ধারিত সড়ক ছেড়ে অন্য পথে যেতে শুরু করলে মেহেদীর সন্দেহ হয়।
একপর্যায়ে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাপানিয়া ইউনিয়নের শতপুর-পুটিমারী পাকা সড়কে পৌঁছালে মেহেদী প্রস্রাব করার কথা বলে রিকশা থেকে নামেন। এ সময় রিকশাচালক ও তার সহযোগী তাকে ধরে ফেলে। পরে রিকশার সিটের নিচে রাখা একটি ধারালো চাকু বের করে প্রাণনাশের ভয় দেখিয়ে তার ওয়ালেটে থাকা ৫ হাজার টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
মেহেদী হাসান চিৎকার করলে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই ছিনতাইকারীকে ঘেরাও করে এবং পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ রাত ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মো. সুলতান শাহরিয়ার ওরফে দেওয়ান সিফাত (২০) এবং মো. আব্দুল ওয়াহেদকে (২৪) গ্রেফতার করে।
পুলিশ তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো চাকু এবং চার্জারচালিত রিকশা উদ্ধার করে জব্দ করেছে।
নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা পুলিশ ও জনগণের সমন্বিত এই তৎপরতার প্রশংসা করেছেন।
ঢাকা
,
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন
নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু
মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল
মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের
শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ
নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি
নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪
পুলিশ ও জনগণের যৌথ তৎপরতা: নওগাঁয় ধারালো চা’কুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার, রিকশা ও লুণ্ঠিত মালামাল জব্দ
-
মোঃ সোহাগ, জেলা প্রতিনিধি, নওগাঁ - আপডেট সময় ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- ৪২৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

















