নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, ৮৮ বিএসএফের পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে হাঁপানিয়া বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
ওই ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। বর্তমানে তারা দুই দেশের সীমান্তের শূন্য রেখা এলাকায় অবস্থান করছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সংবাদ পাওয়ার পরপরই ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করেছে বিজিবি।
ঢাকা
,
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল
মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের
শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ
নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি
নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার
নওগাঁয় মধ্যরাতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৯০ কেজি গাঁজাসহ আটক ২
জমি নিয়ে বিরোধে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪
প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়
পুলিশ ও জনগণের যৌথ তৎপরতা: নওগাঁয় ধারালো চা’কুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার, রিকশা ও লুণ্ঠিত মালামাল জব্দ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪
- প্রচ্ছদ
- Uncategorized, অন্যান্য, অপরাধ ও দুর্ণীতি, অর্থনীতি, আইন আদালত, আন্তর্জাতিক, আরব আমিরাত, এক্সক্লুসিভ, এশিয়া, কৃষি, ক্যাম্পাস, ক্রিকেট, খুলনা, খেলাধুলা, গণমাধ্যম, চট্টগ্রাম, চাকুরী, ছোট পর্দা, জাতীয়, টালিউড, ঢাকা, ঢালিউড, তথ্যপ্রযুক্তি, ধর্ম, নারী ও শিশু, প্রবাসের খবর, প্রশাসন, ফিচার, ফুটবল, ফেসবুক নিউজ, বড় পর্দা, বরিশাল, বাংলাদেশ, বিনোদন, বিশ্বকাপ ২০২৬, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, যোগাযোগ, রংপুর, রাজনীতি, রাজশাহী, লাইফস্টাইল, সম্পাদকীয়, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য, স্লাইডার, হলিউড
- সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
-
মোঃ সোহাগ, জেলা প্রতিনিধি, নওগাঁ - আপডেট সময় ০২:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- ৪০১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ















