নওগাঁ সদর উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা মোছাঃ ইসরাত জাহান তার পৈতৃক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এ দাবিতে বৃহস্পতিবার (১১ জুন) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহানের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একই এলাকার সাখাওয়াত হোসেনের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কার্যকর কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ মে সকাল ৮টার দিকে সাখাওয়াত হোসেন ও তার সহযোগীরা কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ইসরাত জাহানের মালিকানাধীন জমিতে জোরপূর্বক ইট দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে তাকে গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন।
এতে স্থানীয় বাসিন্দা হামিদা বেগমসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ইসরাত জাহান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। একজন নারী হিসেবে নিজের জমিতে দাঁড়াতেও ভয় পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ইসরাত জাহান। প্রভাবশালী মহলের কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অবৈধ দখলদারিত্ব বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি পরিবারটির জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
বক্তারা বলেন, স্থানীয়ভাবে বিচার-সালিশের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘসূত্রিতার কারণে সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই বিষয়টির প্রশাসনিক ও আইনি নিষ্পত্তি জরুরি হয়ে পড়েছে।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাখাওয়াত হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ঢাকা
,
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসন্ন ইউপি নির্বাচন: বক্তারপুরের ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী সোহাগ আকন্দ
নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান সাংবাদিক আলমগীর কবির বাবু
রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের ৩ কর্মীসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ১ লাখ ৪২ হাজার টাকা
কিশোর অপরাধ ঠেকাতে নওগাঁয় পুলিশের বিশেষ অভিযান, আটক ১৩ মোটরসাইকেল
প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন
নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু
মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪
নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি
-
মোঃ সোহাগ, জেলা প্রতিনিধি, নওগাঁ - আপডেট সময় ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- ৪৮৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ











