নওগাঁ সদর উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা মোছাঃ ইসরাত জাহান তার পৈতৃক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এ দাবিতে বৃহস্পতিবার (১১ জুন) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহানের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একই এলাকার সাখাওয়াত হোসেনের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কার্যকর কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ মে সকাল ৮টার দিকে সাখাওয়াত হোসেন ও তার সহযোগীরা কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ইসরাত জাহানের মালিকানাধীন জমিতে জোরপূর্বক ইট দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে তাকে গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন।
এতে স্থানীয় বাসিন্দা হামিদা বেগমসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ইসরাত জাহান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। একজন নারী হিসেবে নিজের জমিতে দাঁড়াতেও ভয় পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ইসরাত জাহান। প্রভাবশালী মহলের কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অবৈধ দখলদারিত্ব বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি পরিবারটির জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
বক্তারা বলেন, স্থানীয়ভাবে বিচার-সালিশের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘসূত্রিতার কারণে সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই বিষয়টির প্রশাসনিক ও আইনি নিষ্পত্তি জরুরি হয়ে পড়েছে।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাখাওয়াত হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ঢাকা
,
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল
মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের
শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ
নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি
নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার
নওগাঁয় মধ্যরাতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৯০ কেজি গাঁজাসহ আটক ২
জমি নিয়ে বিরোধে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪
প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়
পুলিশ ও জনগণের যৌথ তৎপরতা: নওগাঁয় ধারালো চা’কুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার, রিকশা ও লুণ্ঠিত মালামাল জব্দ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪
নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি
-
মোঃ সোহাগ, জেলা প্রতিনিধি, নওগাঁ - আপডেট সময় ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- ৪০০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ















