নওগাঁ জেলার মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা উপজেলার রামনগর গ্রামের এক ব্যক্তি তার কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছেন।
সংবাদের সত্যতা যাচাই করে অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে রামনগর গ্রামের বাসিন্দা নিতাই কুমার মণ্ডল (৪৫)-কে গ্রেফতার করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার ক্ষেত থেকে একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার গাছটির ওজন প্রায় ২ দশমিক ৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা
,
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন
নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু
মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল
মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের
শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ
নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি
নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪
- প্রচ্ছদ
- Uncategorized, অন্যান্য, অপরাধ ও দুর্ণীতি, অর্থনীতি, আইন আদালত, আন্তর্জাতিক, আরব আমিরাত, এক্সক্লুসিভ, এশিয়া, কৃষি, ক্যাম্পাস, ক্রিকেট, খুলনা, খেলাধুলা, গণমাধ্যম, চট্টগ্রাম, চাকুরী, ছোট পর্দা, জাতীয়, টালিউড, ঢাকা, ঢালিউড, তথ্যপ্রযুক্তি, ধর্ম, নারী ও শিশু, প্রবাসের খবর, প্রশাসন, ফিচার, ফুটবল, ফেসবুক নিউজ, বড় পর্দা, বরিশাল, বাংলাদেশ, বিনোদন, বিশ্বকাপ ২০২৬, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, যোগাযোগ, রংপুর, রাজনীতি, রাজশাহী, লাইফস্টাইল, সম্পাদকীয়, সারাদেশ, সিলেট, স্বাস্থ্য, স্লাইডার, হলিউড
- নওগাঁয় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, একজন গ্রেফতার
নওগাঁয় কচুক্ষেতে গাঁজার গাছ চাষ, একজন গ্রেফতার
-
মোঃ সোহাগ আকন্দ, নওগাঁ জেলা প্রতিনিধি : - আপডেট সময় ০৬:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- ৪৪০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ












