ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁ সদরে রেপিড অভিযানে দুর্ধর্ষ দুই ছিনতাইকারী গ্রেফতার

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার রেপিড অভিযানে দুর্ধর্ষ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ মে ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পেছনে ধানক্ষেতের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহন হোসেন (২৬) গরু আনতে গেলে ৩ জন অজ্ঞাত দুষ্কৃতকারী চাকুর ভয় দেখিয়ে তার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
মোহনের চিৎকার শুনে তার বন্ধু নুর ইসলাম (২৫) এগিয়ে এলে তাকেও গুরুতর জখম করা হয়। পরে দুষ্কৃতকারীরা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। অভিযানের একপর্যায়ে শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নওগাঁ শহরের নুনিয়া পট্টি ফলপট্টি এলাকা থেকে চিহ্নিত দস্যু ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ রায়হান (২১) এবং মোঃ লিটন (৩৫)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ হাজার ৯০০ টাকা, একটি ধারালো অ্যান্টিকাটার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “শহরে ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ বিরামহীনভাবে কাজ করছে। যারা সামান্য টাকার জন্য মানুষকে নির্মমভাবে আঘাত করে, সেই ছিনতাইকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন

নওগাঁ সদরে রেপিড অভিযানে দুর্ধর্ষ দুই ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬