ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁর পুনর্ভবা নদীতে কিশোরের মরদেহ উদ্ধার

সীমান্তঘেঁষা পুনর্ভবা নদী থেকে সিফাত (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে জেলার সাপাহার উপজেলার বলদিয়াঘাট এলাকার গছিরদহ অংশে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়।
নিহত সিফাত সাপাহার উপজেলার কলমুডাঙ্গা এলাকার আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে সিফাত নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে কয়েকজন কৃষক ভারত সীমান্ত সংলগ্ন পুনর্ভবা নদীর বলদিয়াঘাটের গছিরদহ এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, সিফাত মানসিক ভারসাম্যহীন ছিল এবং প্রায়ই একা একা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন

নওগাঁর পুনর্ভবা নদীতে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬