ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁয় ১২ ঘণ্টার মধ্যে নিখোঁজ শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের তৎপরতায় ফিরলেন বাবা-মায়ের কোল

১০২

নওগাঁ সদরে নিখোঁজ হওয়া দুই শিশু ভাই-বোনকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করে পুলিশ তাদের বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ সকাল ৮টার দিকে নওগাঁ সদরের ইকরতারা হিন্দুপাড়ার বাসিন্দা শ্রী কাজল চন্দ্র মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল (১০) ও মেয়ে ঋতু মন্ডল (৬) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সারাদিন খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে রাত ১২টা ৩০ মিনিটে কাজল চন্দ্র মন্ডল নওগাঁ সদর থানায় এসে নিখোঁজ জিডি করেন এবং পুলিশের সহায়তা চান।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানানো হয়। তিনি ঘটনাকে গুরুত্ব দিয়ে দ্রুত জিডি রেকর্ড করে শিশু দুটিকে উদ্ধারে সিরিয়াসলি অনুসন্ধানের নির্দেশ দেন। পুলিশ আশঙ্কা করে, শিশু দুটি যেকোনো অপরাধী চক্রের হাতে পড়তে পারে।

সদর থানা পুলিশ বিরামহীন অভিযান চালিয়ে আজ ২০ মে সকাল ১১ টা ৩০ মিনিটে নওগাঁ শহরের কালীতলা এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করে। পরে আইনানুগ আনুষ্ঠানিকতা শেষে তাদের বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

দ্রুততম সময়ে সন্তানদের ফিরে পেয়ে শিশুদের বাবা-মা ও স্বজনরা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন

নওগাঁয় ১২ ঘণ্টার মধ্যে নিখোঁজ শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের তৎপরতায় ফিরলেন বাবা-মায়ের কোল

আপডেট সময় ০৩:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬