ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার জিন্দা পীরের মাজারে মানত শেষে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু মান্দার কৃতি সন্তান ইকবাল হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: নওগাঁয় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁয় দূর পাল্লার বাস চলাচল বন্ধ

নওগাঁয় এক দূরপাল্লার বাসচালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ঢাকা, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটসহ সব রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

শ্রমিকদের দাবি, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘একতা পরিবহন’-এর একটি বাস নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটি যাত্রী নামিয়ে ঘোরানোর সময় স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক বিনা কারণে চালকের ওপর হামলা চালায়। পরে বাসটি কাউন্টারে ফিরলে ওই যুবকেরা সেখানেও গিয়ে কাউন্টার ভাঙচুরের চেষ্টা করে।

এ ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন পরিবহন শ্রমিকরা।

কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামগামী জরুরি যাত্রীরা দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। অনেকে বিকল্প পথে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

বাস মালিক ও শ্রমিক নেতারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাস চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের জরুরি বৈঠক চলছে। সমাধান হলেই দ্রুত বাস চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন

নওগাঁয় দূর পাল্লার বাস চলাচল বন্ধ

আপডেট সময় ০১:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬