ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার নওগাঁয় মধ্যরাতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৯০ কেজি গাঁজাসহ আটক ২ জমি নিয়ে বিরোধে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪ প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় পুলিশ ও জনগণের যৌথ তৎপরতা: নওগাঁয় ধারালো চা’কুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার, রিকশা ও লুণ্ঠিত মালামাল জব্দ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁয় রায়ের অপেক্ষায় থাকা মামলার নথি চুরি, চাঁদা দাবি; আদালতের কর্মচারীসহ গ্রেফতার ৪, নথি উদ্ধার

নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি ও ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনায় আদালতের উমেদার, মুহুরী ও দুই কর্মচারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মামলার মূল নথি।

পুলিশ জানায়, ২১ মে সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে দায়রা মামলা নম্বর ৯০৪/২০২ এর রায় ঘোষণার আগেই নথি চুরি হয়েছে। একইসঙ্গে একটি অজ্ঞাত নম্বর থেকে আদালতের কর্মচারীকে ফোন করে নথি ফেরত দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে।

বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত চোর শনাক্ত, গ্রেফতার ও নথি উদ্ধারের নির্দেশ দেন।

গোয়েন্দা পুলিশের চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যে মূল চোরকে শনাক্ত করে। রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে পরে নওগাঁ সদরের শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে আসামি এস এম আকাশকে (২৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আকাশের দেওয়া তথ্য মতে তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে উপস্থিত জনতার সামনে চুরি যাওয়া নথি উদ্ধার করা হয়।

আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানা ও আদমদিঘি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ এবং আদালতের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এস এম আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে তিনজনের নামসহ কয়েকজন অজ্ঞাত আসামির কথা উল্লেখ করেছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল

নওগাঁয় রায়ের অপেক্ষায় থাকা মামলার নথি চুরি, চাঁদা দাবি; আদালতের কর্মচারীসহ গ্রেফতার ৪, নথি উদ্ধার

আপডেট সময় ০২:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬