ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার নওগাঁয় মধ্যরাতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৯০ কেজি গাঁজাসহ আটক ২ জমি নিয়ে বিরোধে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪ প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় পুলিশ ও জনগণের যৌথ তৎপরতা: নওগাঁয় ধারালো চা’কুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার, রিকশা ও লুণ্ঠিত মালামাল জব্দ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

নওগাঁয় পুলিশের অভিযানে ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁর মান্দা উপজেলায় গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়ন এলাকায় সরকারি বরাদ্দের ভিজিএফের চাল পাচার ও অবৈধভাবে মজুদ করা হচ্ছে। খবর পাওয়ার পর তিনি মান্দা থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, ৬ নম্বর মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মাঝে বিতরণকৃত ভিজিএফের চাল পরিষদ সংলগ্ন এলাকায় মো. বাবু মণ্ডল (৫৬) তার বাড়ির মূল ফটকের পাশে টিনশেড রান্নাঘরে মজুদ করে অধিক মূল্যে বিক্রির পরিকল্পনা করছিলেন।
পরে ২০ মে ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬.৩০ এর দিকে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করে পুলিশ।

এ সময় আশপাশে তল্লাশি চালানোর একপর্যায়ে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে আইয়ুব আলীর দোকানের সামনে একটি ভ্যানে চালের বস্তা বহন করতে দেখা যায় মো. উজ্জল সাকিদারকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সরকারি টিসিবির চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে মজুদ রেখে বেশি দামে বিক্রি করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল সাকিদার স্বীকার করেন, তার ভ্যানে থাকা চাল বাবু মণ্ডলের বাড়িতে নেওয়া হচ্ছিল। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত উজ্জল সাকিদারসহ পলাতক আসামিরা পরস্পরের সহযোগিতায় সরকারি টিসিবি ও ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ করে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। একজন আসামি গ্রেফতার হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

One thought on “নওগাঁয় পুলিশের অভিযানে ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল

নওগাঁয় পুলিশের অভিযানে ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় ০৩:৪৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬