ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রুখতে ছাত্রীদের সচেতন হওয়ার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের শহরে এআই নজরদারি, অপরাধ দমনে নতুন উদ্যোগ,স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি নওগাঁয় আত্মহত্যা বলে চালানো হত্যাকান্ডের রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার নওগাঁয় মধ্যরাতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৯০ কেজি গাঁজাসহ আটক ২ জমি নিয়ে বিরোধে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪ প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় পুলিশ ও জনগণের যৌথ তৎপরতা: নওগাঁয় ধারালো চা’কুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার, রিকশা ও লুণ্ঠিত মালামাল জব্দ
নোটিশ :
সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা আজই যোগাযোগ করুন ০১৭১১৭২৯২২৪

বক্তারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে মোঃ সোহাগ আকন্দ

১৫১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিরলস ভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন সমাজ সেবক মোঃ সোহাগ আকন্দ।

এলাকার একজন তরুণ সমাজ সেবক হিসেবে তিনি বিভিন্ন মানবিক সহায়তা, সমাজ উন্নয়নমূলক কাজ এবং তরুণদের ঐক্যবদ্ধ করার কার্যক্রমে যুক্ত আছেন। সমাজ সেবার পাশাপাশি তিনি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও গণসংযোগমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। ৫নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অধিকার আদায় ও ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

তিনি বক্তারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনগণের অধিকার ও ওয়ার্ডের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার পাশাপাশি সাধারণ মানুষের নানা প্রয়োজনে ও বিপদে সাহায্য-সহযোগিতা করার জন্য তিনি “সমাজ সেবক” হিসেবে পরিচিতি লাভ করেছেন। প্রচার-প্রচারণার চেয়ে কাজ দিয়েই এলাকাবাসীর মন জয় করেছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিজের খরচে দীর্ঘদিন ধরে ওয়ার্ডের ভাঙা রাস্তা মেরামত, জরাজীর্ণ চলাচলের পথ সংস্কার এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড করে দিতে সহায়তা করে আসছেন সোহাগ আকন্দ। অনেকের কাছে যা কাগজ-কলমের ঝামেলা মনে হয়, সেই কাজটাই তিনি নিজে দায়িত্ব নিয়ে করে দেন।

শুধু অবকাঠামো নয়, যুব সমাজকে নিয়েও ভাবেন তিনি। এলাকার যুবক ছেলেদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় আগ্রহী করে তুলছেন। মাঠে খেলার আয়োজন, ক্রীড়া সামগ্রী বিতরণ আর নিয়মিত খোঁজখবর রাখা—সবই চলে তার তত্ত্বাবধানে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে আরো জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকার শিক্ষা,স্বাস্থ্য,রাস্তাঘাট,গরীব মানুষের বিভিন্ন কার্ড ও কাজের সহায়তা নিয়ে কাজ করছেন তিনি। তার ভাষায়, “আমি রাজনীতি করতে আসিনি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। ৫নং ওয়ার্ডের প্রতিটা ঘরের সমস্যার তথ্য আমার কাছে পৌঁছাক, এটাই চাই। আর এগুলো সমস্যা নিয়ে আমি কাজ করতে চাই”

এলাকার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম বলেন, “ভোটের সময় ছাড়া কেউ খোঁজ নেয় না। কিন্তু সোহাগ ভাই বিপদে-আপদে সবসময় পাশে থাকে। নিজের পকেটের টাকা খরচ করে রাস্তা ঠিক করেছে, বয়স্কদের কার্ড করিয়ে দিয়েছে। এবার যদি মেম্বার হয়, আমরা আশা করি ৫নং ওয়ার্ড বদলাবে।”

নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের ভাঙা রাস্তা মেরামত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও যুবকদের খেলাধুলায় উৎসাহী করা, বয়স্ক ও বিধবা,প্রতিবন্ধী ভাতা নিশ্চিতে স্বচ্ছতা নিশ্চিত করবেন বলে আশা করেন।

এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “সোহাগ ভাই বিপদে-আপদে সবসময় পাশে থাকেন। এবার যদি মেম্বার হন, আমরা আশা করি ওয়ার্ডের চেহারা বদলাবে।”

মুঠোফোনে মোঃ সোহাগ আকন্দ জানান, তার মূল লক্ষ্য তরুণদের মাদক থেকে দূরে রাখা, বিভিন্ন ভাতা কার্ডের সুষম বণ্টন,নাগরিক অধিকার এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

সোহাগ আকন্দের মূল ফোকাস—মাদকমুক্ত যুব সমাজ গড়া, গরীব-অসহায়দের সরকারি সুবিধা নিশ্চিত করা এবং ওয়ার্ডের প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা।

আমি রাজনীতি করতে আসিনি, মানুষের কষ্ট কমাতে এসেছি,” বলেন সোহাগ আকন্দ। “ওয়ার্ডের প্রতিটা গলির সমস্যা আমার সমস্যা। নির্বাচিত হলে সবাইকে নিয়ে বসে সমাধানের রাস্তা বের করব।”

নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, “ভোট চাই না, দোয়া চাই। যেন সৎভাবে মানুষের খেদমত করতে পারি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর রানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন দস্যু গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল-ছুরি-মোবাইল

বক্তারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে মোঃ সোহাগ আকন্দ

আপডেট সময় ০৭:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬