নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ।

এরই মধ্যে তরুণ সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী মোঃ সোহাগ আকন্দকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা, অসহায়দের সহযোগিতা এবং নানা সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে তার নাম।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ এই সমাজসেবক দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সোহাগ আকন্দ নিয়মিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিজের উদ্যোগ ও অর্থায়নে রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বয়স্ক ব্যক্তিদের বয়স্ক ভাতা এবং বিধবা নারীদের বিধবা ভাতার কার্ড পেতে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন সোহাগ আকন্দ। এ ছাড়া জন্মনিবন্ধনসহ বিভিন্ন সরকারি ও নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রেও এলাকার মানুষকে সহায়তা করেন বলে জানিয়েছেন তারা।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার বিষয়টিও উঠে এসেছে স্থানীয়দের বক্তব্যে। তাদের মতে, সোহাগ আকন্দ নিয়মিত পাড়া-মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এলাকার সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী সমাধানের উদ্যোগ নেন সোহাগ আকন্দ। এসব সামাজিক কর্মকাণ্ডের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডে তাকে নিয়ে আলোচনা হচ্ছে।

স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে ও সরেজমিনে জরিপে সোহাগ আকন্দের সামাজিক কর্মকাণ্ডের এসব তথ্য উঠে এসেছে। এলাকার বাসিন্দাদের দাবি এই মুহূর্তে বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মোঃ সোহাগ আকন্দ  এবং আসন্ন নির্বাচনে তিনি সবচেয়ে এগিয়ে আছেন।