নওগাঁর মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে চেয়ারম্যান আনিছুর রহমান উপজেলা পরিষদ এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে ঠিক কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।