নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় ধরনের পৃথক দুটি অভিযান পরিচালনা করেন থানা পুলিশে। অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, ২১ টি মোবাইল , পাঁচটি ল্যাপটপ, ১৬ টি পার্সোনাল কম্পিউটার, নগদ এক লক্ষ ৭০ হাজার টাকা সহ নওগাঁ জেলার শীর্ষ অনলাইন জুয়ারি সহ ১৫ জন অনলাইন জুয়ারী গ্রেফতার করে থানা পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সার্কেলে এএসপি মান্দা আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং অফিসার ইনচার্জ খোরশেদ আলম এর নেতৃত্বে মান্দা থানার বিশেষ একটি টিম অনলাইন পরিচালনা, অর্থপাচার, এবং অনলাইন জুয়ায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনজনকে গ্রেফতার করে।
অভিযানে নওগাঁ জেলার মান্দা থানার কাশোপাড়া গ্রামের ফকির পাড়া এলাকার সোহেল হোসেন (২৪) পিতা-মোঃ আফজাল হোসেন, রবিউল ইসলাম (১৯) পিতা-মোঃ জামিরুল ইসলাম, এবং নিয়ামতপুর থানার মুড়িহারী গ্রামের মোঃ সোহেল রানা (২০) পিতা-মোঃ মকবুল হোসেন কে গ্রেফতার করা হয়।
অভিযানে অনলাইনে জুয়া খেলার অপরাধে প্রধান আসামি এবং মূল হোতা মোঃ সোহেল হোসেনের বাসায় অভিধান পরিচালনা করে তল্লাশি করে নগদ এক লক্ষ ৭০ হাজার টাকা ৬টি মোবাইল ২টি ল্যাপটপ,পাঁচটি পিসি ও মনিটর জব্দ তালিকা বলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন মামলা হয়েছে।
অন্যদিকে অপর বিশেষ অভিযানে হাড়ি গ্রামের ফজলুর রহমানের একতলা বাডিতে গভীর রাতে অভিযান করে একটি অনলাইন জুয়ার সেন্টারের সন্ধান পায় পুলিশ।
এখানে রুম ভাড়া করে বেশ কিছুদিন যাবৎ কিছু তরুণ অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছে। পুলিশ এই জুয়ার সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
এই জুয়াড়িরা বিভিন্ন স্থান থেকে এসে গভীর রাতে অনলাইন জুয়া খেলছিল। এখানে রুমের মধ্যে কম্পিউটার এবং ল্যাপটপ সাজানো রয়েছে যাতে জুয়রীরা এসে সহজেই খেলতে পারে। একই সাথে তারা বিভিন্ন অসামাজিক কাজেও লিপ্ত থাকে বলে জনমত রয়েছে।
পুরিশের এই অভিযানে আল আমিন (২৮), আল মামুন (২২) পিতা মৃত ইমান আলী, শাকিল বাবু(১৯),পিতা মোঃ আনোয়ার হোসেন, বদিউজ্জামান ওরফে বিপ্লব (২০),পিতা রফিকুল আলম, শাফায়েত রাব্বি(১৯), পিতা রেজাউল হক আরিফ হোসেন (৩০),পিতা মোঃ মাসুদ রেজা, মুশফিকুর রেজা ওরফে রাতুল (২২),পিতা মোঃ মাসুদ রেজা, রবিউল ইসলাম (২৬) পিতা হারুনুর রশিদ, নাইস বাবু (২৫),পিতা হায়দার আলী, মোঃ রোমান বাবু ওরফে রিয়ন (২১), পিতা আবুল কাশেম, মোঃ নাজমুল হোসেন (২৭),পিতা শীষ মোহাম্মদ, শাফায়েত ওরফে আপন (১৯),পিতা আলমগীর হোসেন মিন্টু কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কালে এই আসামিদের নিকট হইতে অনলাইন জুয়া খেলার উপকরণ ১৫ টি মোবাইল,১১ টি পিসি,১১ টি মনিটর, কি বোর্ড ১১ টি এবং ৩ তিনটি ল্যাপটপ জব্দ করা হয়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদের তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলা জুড়ে মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান আছে। এই অভিযান আগামী দিনগুলিতে আরো জোরদার হবে।